কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ১১:৫২:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ১১:৫২:৫৭ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার কোলে ঘুমিয়ে থাকা রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ভোর সাড়ে ৬ টার দিকে রাসেল খান তার শিশু সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঘর ঝাড়া-মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর রুমা বেগম ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামী রাসেলকে ডেকে জাগিয়ে তোলেন৷
পরে অনেক খোজাঁখুজির পর সন্তানকে না পেয়ে পুকুরে সেচ এবং এলাকাজুড়ে মাইকিং করেন। কিন্তু কোন খোঁজ মেলেনি। শিশুটি নিখোঁজের পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স