ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​বাজে ফিল্ডিংয়ের খেসারতে স্মরণীয় ড্র আফগানিস্তানের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৭:৩৪:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৭:৩৪:১৮ অপরাহ্ন
​বাজে ফিল্ডিংয়ের খেসারতে স্মরণীয় ড্র আফগানিস্তানের ​ছবি: সংগৃহীত
একমাত্র টেস্টের শেষ সেশনে পথের কাঁটা হয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তার উইকেট পতনের পর জয়ের জন্য আর ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে শেষ পর্যন্ত। বাংলাদেশ নিতে পেরেছে আর একটি উইকেট।

৮ উইকেট হারিয়েও আফগানদের লোয়ার অর্ডার দারুণ প্রতিরোধে আদায় করে নিয়েছে জয়ের সমান স্মরণীয় এক ড্র। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেটে করেছে ৩৪৬ রান। 

যে কায়েস আহমেদ শেষ দিকে প্রতিরোধ গড়ে খেলেছেন। তিনি ৮ ওভার বাকি থাকতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু হাসান মাহমুদ তা হাতে জমাতে পারেননি। এর আগে দুটি রানআউটও মিস করে বাংলাদেশ। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ