রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৬ ০৩:১৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৬ ০৩:১৪:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম মঙ্গলবার (১৩ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
পৃথক দুই ধারায় তাদের এই সাজা দেওয়া হয়েছে।
এছাড়া বরাদ্দ দুটি প্লট বাতিল করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন, রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক, রেজাউল করিম তরফদার।
এছাড়া প্লট গ্রহিতা শওকত আজীজ এবং আশফাক আজীজ। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এছাড়া, জামানত প্রত্যাহার করে নেওয়ার পর, আবেদন বাতিল হওয়া সত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার ইচ্ছায় ২ জনকে মোট ১০ কাটার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী খন্দকার শামিম হোসেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স