ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রণোদনা আমলাতান্ত্রিক জটিলতায় যথাযথভাবে পৌঁছায় না: ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:১৪:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:১৪:৩২ অপরাহ্ন
সরকারি প্রণোদনা আমলাতান্ত্রিক জটিলতায় যথাযথভাবে পৌঁছায় না: ডেপুটি স্পিকার ছবি : সংগৃহীত
শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সরকার প্রণোদনা দিলেও আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যে তা যথাযথভাবে পৌঁছায় না বলে দাবি করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘সরকারি সেবা ও সহায়তা জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছাতে প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘শুধু রাজনৈতিক সংস্কার যথেষ্ট নয়; আমলাতন্ত্র, সিভিল প্রশাসন, প্রকৌশল বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার প্রয়োজন।’

এছাড়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান কায়সার কামাল। তিনি বলেন, ‘দেশ গঠনে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ