আইনমন্ত্রী
প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৬ ১২:১২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৬ ১২:২২:৩৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত রামরুর সোনার মানুষ সম্মিলন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা জানান।
আইনমন্ত্রী জানান, লিগ্যাল এইডের মাধ্যমে দেয়া হবে ২৪ ঘণ্টা আইনি সেবা। অচিরেই এটি আলোর মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘রেমিট্যান্সযোদ্ধারা অর্থনীতির উন্নয়নের সোপান। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তিও শ্রম রপ্তানি। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে। এ সংকটের অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা।’
তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স