ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​জনগণ একদিকে আর মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:৪৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:৪৮:০১ অপরাহ্ন
​জনগণ একদিকে আর মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী ​ছবি: সংগৃহীত
ভারতের জনগণ একদিকে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্যদিকে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।

সোমবার (১২ অক্টোবর) দিল্লির বিক্ষোভ কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের এই নেতা এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে বেলা ৩টায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করা হবে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ধরে বলেন, এই ইস্যুতে দিল্লিতে গত চার-পাঁচ দিন ধরে ‘চলো দিল্লি’ ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে সাধারণ মানুষের গণআন্দোলন গড়ে উঠেছে।

তিনি পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল ও রক্ষা করার চেষ্টা করছে।

রাহুল গান্ধী বলেন, সরকার এই কাজ করে মারাত্মক ভুল করছে, কারণ প্রধান নির্বাচন কমিশনারকে যত বেশি সুরক্ষা দেওয়া হবে, মূল নিয়ন্ত্রণকারীর সন্ধান তত সহজ হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ