উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১০-২০২৬ ০২:৪৪:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৬ ০২:৪৪:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক ওই এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভে নামেন। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স