হুথিদের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-১০-২০২৬ ০৪:১৩:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৬ ০৪:৩৮:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। হুথিদের এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অফিসিয়াল মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ হুঁশিয়ারি দেন।
শনিবার (১০ অক্টোবর) রিয়াদ বিমানবন্দরে চালানো এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথি বিদ্রোহীরা। এতে প্রাণহানির পাশাপাশি বিমানবন্দরের অবকাঠামোর ক্ষ ক্ষয়ক্ষতি ঘটে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে ব্যাহত হয় এবং পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে সৌদি জোটের সামরিক অভিযানে আমেরিকা সরাসরি যুক্ত হবে কি না তা তারা বিবেচনা করছেন। বিষয়টির সার্বিক পরিস্থিতি মূল্যায়নে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন তিনি।
এদিকে বেসামরিক স্থাপনা ও বিমানবন্দরে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছে কুয়েত ও ভারতসহ একাধিক রাষ্ট্র।
সৌদি জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং বারবার এ ধরনের আক্রমণ প্রতিহত করতে তারা সম্ভাব্য সব ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স