ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপির সংসদ সদস্যরা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১০-২০২৬ ০১:৩৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৫৬:১৬ অপরাহ্ন
​সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপির সংসদ সদস্যরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ