ভারত অস্থিতিশীল করার চক্রান্ত সহ্য করা হবে না: বিজেপি নেতা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১০-২০২৬ ০৩:০১:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১০-২০২৬ ০৩:০৬:০৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে বিরোধী দলগুলোর পাশাপাশি বিদেশি শক্তির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি বলেছেন, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ‘ইন্ডি’ জোট ও অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিতিন নবীন।
বিজেপি সভাপতি বলেন, ভারতের ১৪০ কোটি মানুষ শান্তি ও সমৃদ্ধির সঙ্গে দেশের উন্নয়নে সহযোগিতা করছেন। কিন্তু সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ‘ইন্ডি’ জোট ও অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী গোষ্ঠী এ অপচেষ্টায় জড়িত বলে অভিযোগ করেন তিনি।
নিতিন নবীন বলেন, জনগণ রাহুল গান্ধীর ‘ইন্ডি’ জোট এবং অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরাজয় মেনে নিয়ে তা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিরোধীদের এই তৎপরতার পেছনে শুধু রাজনৈতিক উদ্দেশ্য নয়, বিদেশি শক্তিরও ইন্ধন রয়েছে। ভারতের উন্নয়ন, অগ্রগতি ও আত্মনির্ভরশীলতা বিরোধীরা মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন বিজেপি সভাপতি।
নিতিন নবীন বলেন, ভারতীয় গণতন্ত্রের শক্তি অপরিসীম। দেশের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা নস্যাৎ করে দেবে। দেশের স্বার্থবিরোধী রাজনীতি এবং ভারতকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স