ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ সদরের ৪১ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১১:২৯:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১১:৩০:১৮ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জ সদরের ৪১ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফাইল ছবি
মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চসার ৩৩ কেভি ফিডারের জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়- মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ব্যাপারে আরও জানানো হয়েছে, কাজের প্রয়োজনে নির্ধারতি সময়সূচির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। একইসঙ্গে কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ আবার চালুও করা হতে পারে। এ জন্য সবাইকে বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ