ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​গাংনীতে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৪:৫২:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৪:৫২:২৪ অপরাহ্ন
​গাংনীতে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার ​ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্থানীয় কয়েকজন কৃষক কবরস্থানের পাশে শাবকগুলোকে খেলতে দেখেন। পরে বিষয়টির জানাজানি হলে স্থানীয় যুবকেরা সেখান থেকে তিনটি শাবক উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, শাবকগুলো সম্ভবত আশপাশের কোনো ঝোপঝাড় বা গর্ত থেকে বেরিয়ে এসে কবরস্থানের পাশে অবস্থান করছিল। উদ্ধারের পর শাবকগুলোকে সাময়িকভাবে নিরাপদ স্থানে রাখা হয়।

তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে অন্যত্র স্থানান্তর বা অসতর্কভাবে ছেড়ে না দিয়ে দ্রুত সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের তাগিদ দিয়েছেন সচেতন মহল।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ