ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ বছর বাঁচার তিন পানীয়র সন্ধান জানালেন গবেষক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০২:০৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০২:০৫:০৫ অপরাহ্ন
১০০ বছর বাঁচার তিন পানীয়র সন্ধান জানালেন গবেষক ​ছবি: এআই
পৃথিবীর যেসব অঞ্চলে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি এবং যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ১০০ বছর বা তার বেশি বয়স পর্যন্ত বাঁচেন যাকে 'ব্লু জোন' বলা হয়। তাদের পানীয় গ্রহণের অভ্যাসে রয়েছে এক অবিশ্বাস্য রহস্য।

দীর্ঘায়ু বিষয়ক বিখ্যাত গবেষক এবং ‘ব্লু জোন’ এর বিশেষজ্ঞ ড্যান বুয়েটনার জানান, দীর্ঘজীবী এসব মানুষরা দৈনন্দিন জীবনযাত্রায় প্রধানত তিনটি পানীয় সবচেয়ে বেশি দেখা যায়: বিশুদ্ধ পানি, ব্ল্যাক কফি এবং পরিমিত রেড ওয়াইন।

বহু বছর ধরে শতবর্ষী মানুষদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে গবেষণার পর তিনি এই তথ্য তুলে ধরেছেন।

গবেষক ড্যান বুয়েটনারের মতে, শতবর্ষীদের দৈনন্দিন খাদ্যতালিকায় প্রথম ও প্রধান পানীয় হলো বিশুদ্ধ পানি। শরীরকে সঠিকভাবে আর্দ্র রাখা, হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দ্বিতীয় জনপ্রিয় পানীয় হলো চিনি ছাড়া ব্ল্যাক কফি, যা রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে, টাইপ-২ ডায়াবেটিস ও পারকিনসনের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

অন্যদিকে, তৃতীয় পানীয় হিসেবে রেসভারেট্রল সমৃদ্ধ রেড ওয়াইন পরিমিত পরিমাণে গ্রহণ করার প্রবণতা দেখা যায়, যা হৃদযন্ত্রের সুরক্ষায় অবদান রাখে।

তবে দীর্ঘায়ু গবেষকরা স্পষ্ট করেছেন যে, কেবল পানীয় গ্রহণই দীর্ঘ জীবন নিশ্চিত করে না। এর সঙ্গে শারীরিক নড়াচড়া, দুশ্চিন্তামুক্ত মানসিকতা, উদ্ভিজ্জ খাবার ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার মতো সুষম জীবনধারা মেনে চলা অত্যন্ত জরুরি।

সুতরাং, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বা প্রক্রিয়াজাত ড্রিঙ্কস এড়িয়ে এই প্রাকৃতিক ও পরিমিত পানীয় অভ্যাসে অভ্যস্ত হওয়া স্বাস্থ্যকর ও দীর্ঘ জীবনের জন্য অন্যতম সহায়ক ভূমিকা পালন করতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ