ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​বিআরটিসিতে নতুন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:৫৪:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:৫৪:১৮ অপরাহ্ন
​বিআরটিসিতে নতুন চেয়ারম্যান ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর। তিনি আব্দুল লতিফ মোল্লার স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মীর আহমেদ তারিকুল ওমর চলতি বছরের জুলাই মাসে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন।
এর আগে তিনি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী দায়িত্বও পালন করেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ