ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০২:২৪:৪২ অপরাহ্ন
​দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী ​ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ