ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১১:১৩:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:৫১:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ ফাইল ছবি
সরকারের আমন্ত্রণে ২৩ নভেম্বর বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।

এ সময় ফরিদা শহীদ বাংলাদেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ভালো উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলো এই সফরে গুরুত্ব পাবে।

সফরকালে জাতিসংঘের এই কর্মকর্তা সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষক ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।

শেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিবেদন তুলে ধরবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ