ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:০৯:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:০৯:৪১ অপরাহ্ন
​কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধার ​ছবি: সংগৃহীত
কক্সবাজারে মালিকবিহীন এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধীন বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্তবর্তী কাস্টম নামক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ