ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:১৯:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:১৯:৪৯ অপরাহ্ন
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ফাইল ছবি
গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ফের ইউরিয়া উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (৫ অক্টোবর) রাত তিনটার দিকে দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এতে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। গত ১৯ সেপ্টেম্বর রাতে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। পরবর্তীতে গত রাতে উৎপাদন শুরু হয়েছে ইউরিয়া সার৷ 

প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। যমুনা সার কারখানায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১ জেলায় সরবরাহ করা হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ