ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

এলপিজির বিষয়ে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৪১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৪১:৫৫ অপরাহ্ন
এলপিজির বিষয়ে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ ফাইল ছবি
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামেও এলপিজি না পেলে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে।

ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের জায়গায় এখন থেকে ২০ কেজি চাল দেয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ