‘তেরে বিন’ তারকা ওয়াহাজ আলীর সঙ্গে এক ফ্রেমে নুসরাত ফারিয়া
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-১০-২০২৬ ১২:১৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১০-২০২৬ ১২:১৩:০৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী। আলোচিত সিরিয়াল ‘তেরে বিন’–এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। আর এই নাটকের সূত্র ধরেই তিনি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতে পরিচিতি পেয়েছেন। ওয়াহাজ আলী ঢাকায় আসার কথা জানিয়েছিলেন কয়েকদিন আগেই। আর এবার দেখা গেল নুসরাত ফারিয়ার সঙ্গে তিনি।
ওয়াহাজ আলীকে ঢাকার এক ফ্যাশন শোতে দেখা গেল। এই অভিনেতা গত শনিবার ( ৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক আয়োজনে অংশ নেন ওয়াহাজ আলী। সেই ফ্যাশন শোতে অভিনেত্রী নুসরাত ফারিয়াও ছিলেন। শোর ফাঁকে তোলা ওয়াহাজের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি। এই ছবি প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায়। পোশাকের সঙ্গে মানানসই সঙ্গে ছিল হার, ঝুমকা, চুড়ি আর টিকলি পরেছিলেন তিনি। অন্যদিকে ওয়াহাজের পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট। ছবিতে হাজারও ভক্ত রিঅ্যাক্ট করেছে অনেকে কমেন্টও করেছেন। অনেকেই দুজন একসঙ্গে কাজ করার কথা বলেন। জানা যায় ঐ ফ্যাশন শোতে মিস ওয়ার্ল্ডে বাংলাদেশ সামানজার সাঈদসহ আরও অনেকে অংশ নেন।
ওয়াহাজ আলী পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
তবে তাকে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিত করে ‘তেরে বিন’।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স