ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ‘ইরান প্রসঙ্গ’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১১:৫৯:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১১:৫৯:১৫ পূর্বাহ্ন
তিন দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ‘ইরান প্রসঙ্গ’ ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিন দিনের বৈঠকের জন্য ইসলামাবাদে পৌঁছেছেন। বৈঠকগুলোতে থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ শীর্ষ কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেসের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব নাবিল মুনির তাকে অভ্যর্থনা জানান।

মহাসচিবের সফরের আগে জাতিসংঘের এক মুখপাত্র বলেছিলেন, আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতার প্রচেষ্টা উঠে আসবে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে আলোচনায় সহায়তায় ইসলামাবাদের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনার সুযোগ হবে এই সফর।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ