ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন প্রীতম ও শেহতাজ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:৩১:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:৩১:৩৮ পূর্বাহ্ন
বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন প্রীতম ও শেহতাজ ফাইল ছবি
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ায় বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই জনপ্রিয় দম্পতি।

রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান দুজনই।

এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়া নয় উল্লেখ করে, অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।

এই পরিবর্তনের সময়টুকুতে এই দুই তারকার ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বিবৃতিতে তারা লিখেছেন, আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন শেহতাজ। প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা থাকবে বলেও লিখেছেন।

শেহতাজ জানিয়েছেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ