ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০১:২৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:২৩:৩৯ অপরাহ্ন
খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুসাইবা ওই গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে এবং আদিবা তার বোন মরিয়মের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করেন। এরপর তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ