আসাদগেটের চার্চ থেকে চুরি হওয়া ৬০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১০-২০২৬ ০৩:৫২:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৬ ০৪:১২:৪৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর আসাদগেট এলাকার সেন্ট খ্রিস্টিনা চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৬০ কেজি ওজনের ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের সময় মোহাম্মদপুরের জাকির হোসেন রোডস্থ ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঘণ্টাটি চুরি হয়। পরে মোহাম্মদপুর থানায় মামলা করে চার্চ কর্তৃপক্ষ।
তারা জানায়, বৃহস্পতিবার ভোরে চার্চের মূল ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান ফাদার। পরে চার্চের ছাদে ঝুলিয়ে রাখা ঘণ্টাটি খুঁজে পাওয়া যায়নি।
চার্চের ফাদার জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা অকার্যকর থাকায় কারা ঘণ্টাটি চুরি করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছে চার্চ কর্তৃপক্ষ।
চার্চ কর্তৃপক্ষ আরও জানায়, ঘণ্টা চুরির এক দিন আগেও চার্চের বাথরুম থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। পরপর এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
চার্চ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চুরি হওয়া ঘণ্টাটির আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। প্রায় তিন বছর আগে ঘণ্টাটি স্থাপন করা হয়। প্রতিদিন উপাসনা শুরুর আগে এটি বাজানো হতো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স