ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-১০-২০২৬ ০৩:২২:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৬ ০৩:২২:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশীয় শোবিজের পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের প্রথম প্রেমের চিঠি পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
অনুষ্ঠানে প্রভার কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। জবাবে প্রভা বলেন, ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল সেও মনে হয় সেভেন-এইটে পড়ত। সে-ও ছোটই ছিল। চিঠি পাওয়ার পর ভীষণ ভয় পেয়েছিলাম। আমার শুধু মনে হচ্ছিল আম্মু মারবে। তাই সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।
ঘটনার পর কোনো জবাব দিয়েছিলেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, না, একদমই না। ওই ছেলেটিও পরে আর যোগাযোগ করেনি। আমাদের আর কখনো দেখাও হয়নি।
পরিবার থেকে ছোটবেলায় শাসন করা হতো কি না জানতে চাইলে প্রভা বলেন, ছোটবেলা থেকে শুধু শাসনই করত। এটা এখনও করে থাকে। আমি ভাত না খেলেও মা বকা দিতেন। আর এখন বেশি খেলে বলবেন, এত খেও না, মোটা হয়ে যাবে। মা শাসন করলেও বাবা কখনোই শাসন করতেন না।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স