দুর্গাপূজায় স্কুলে টানা ৯ দিনের ছুটি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১০-২০২৬ ১২:৩০:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৬ ১২:৩০:১৪ অপরাহ্ন
ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের শিক্ষার্থীরা টানা ৯ দিন বিদ্যালয়ের বাইরে থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।
তবে পূজার ছুটি শুরু হওয়ার আগেই রয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়ে যাবে।
পূজার নির্ধারিত ছুটি শেষ হবে ২২ অক্টোবর বৃহস্পতিবার। এরপর আবার ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে ছুটির ক্যালেন্ডারে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি উল্লেখ থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২৫ অক্টোবর রোববার।
অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের। ২৫ অক্টোবর থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স