আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন শ্রাবন্তী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-১০-২০২৬ ০৭:০০:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১০-২০২৬ ০৭:০০:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বয়স ৩৯। অভিনয় জগতে পা রেখেছেন প্রায় ২৯ বছর আগে। ছোটবেলা থেকেই অভিনয়ে যুক্ত শ্রাবন্তী চ্যাটার্জি। চার দশকের কাছাকাছি বয়স হলেও রূপ-লাবণ্যে এখনো দর্শকদের কাছে আকর্ষণীয় এই অভিনেত্রী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে নজরকাড়া সাজে হাজির হন শ্রাবন্তী। লাল গাউনে অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতেও তাঁর উপস্থিতি নিয়ে প্রশংসা করছেন নেটিজেনরা।
তবে ওই অনুষ্ঠান থেকেই শ্রাবন্তীকে নিয়ে নতুন খবর সামনে এসেছে। আবারও ‘ঠাকুমা’ চরিত্রে দেখা যাবে তাঁকে।
বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে নির্মিত ‘ঠাকুমার ঝুলি’ চলতি বছরের মার্চে মুক্তি পায়। অয়ন চক্রবর্তীর পরিচালনায় নির্মিত ওই সিরিজে ঠাকুমা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান শ্রাবন্তী।
সেই সাফল্যের পর এবার নতুনভাবে ফিরছে সিরিজটি। তবে দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে থাকছেন জয়দীপ মুখার্জি। আগের মতোই ঠাকুমার নাতনির চরিত্রে অভিনয় করবেন দিব্যাণী মণ্ডল।
প্রথম সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাহুল ব্যানার্জি। তবে কিছুদিন আগে তাঁর মৃত্যু হওয়ায় নতুন পর্বে তাঁকে দেখা যাবে না। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও বিষণ্নতা রয়েছে।
হইচইয়ের অনুষ্ঠানে শ্রাবন্তীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। টলিউডের অনেক তারকার উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির সহকর্মীদের একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এমন আয়োজন ও কাজের ধারাবাহিকতা বাংলা বিনোদন জগতকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অভিনেত্রী।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স