ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১০-২০২৬ ০২:২৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৪:২৩:১১ অপরাহ্ন
এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার পর এ তথ্য নিশ্চিত করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, ‘উনি পদত্যাগ করেছেন। আমরা শুনেছি পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুধু পদত্যাগপত্র জমা দিলে তো হবে না; সেটি স্পিকার নির্বাচন কমিশনে পাঠাবেন। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করবেব। এটাই নিয়ম।’

তিনি বলেন, ‘পদত্যাগের জন্য লিখিত পদত্যাগপত্র দিতে হবে। শুধু টাইপ করা কপি দিলে হবে না, স্বাক্ষর করে লিখিত পদত্যাগপত্র জমা দিতে হবে। স্পিকার পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠাবেন।'

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। সেখানে তিনি মিনিট পাঁচেক অবস্থান করেন। স্পিকারের সঙ্গে আলোচনার পর তিনি সরাসরি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।

বের হওয়ার সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকেরা ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করেন। এ নিয়ে তিনি কথা বলতে রাজি হননি।

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরদৌসী আহমেদ মিষ্টি বেরোলে সাংবাদিকেরা জানতে চান ভেতরে কী কথা হলো। এ প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। সূত্র: বাংলা ট্রিবিউন

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

যেভাবে রাজনীতিতে এসেছিলেন মিষ্টি
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ