ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: রাশিয়া থেকে আসছে ইউরেনিয়াম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:২৭:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:৩৫:০৮ অপরাহ্ন
রূপপুর বিদ্যুৎকেন্দ্র: রাশিয়া থেকে আসছে  ইউরেনিয়াম ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান নিয়ে রাশিয়া থেকে বিশেষ কার্গো দেশে পৌঁছাবে আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। 

সব কিছু ঠিক থাকলে রাশিয়া থেকে সরাসরি বিশেষ কার্গো উড়োজাহাজে দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে এ জ্বালানি। এরপর তা বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হবে রূপপুরে। 

এদিকে  অন্য একটি সূত্রে জানা গেছে,পারমাণবিক এ জ্বালানি বৃহস্পতিবার আসার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জটিলতা নেই বলেই জানা গেছে। এর আগে ২৪ সেপ্টেম্বর আসার কথা ছিল। 

রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়ে যায়। জানা যায়, তখন ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। পরে দেশটির অনুমতি পাওয়া গেলে, দেশে আসার বিষয়টি নিশ্চিত হয়।

বিশেষ নিরাপত্তায় তা পাবনার রূপপুরে নেওয়া হবে।

চলতি বছরের মধ্যে ইউরেনিয়ামের ৭টি চালান আসবে। প্রথম ইউনিটে ৩ মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়, তবে সেফটি ভাল্বের নিরাপত্তা ত্রুটিতে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলতে পারে দেশের একমাত্র পারমাণবিক কেন্দ্রটি থেকে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ