ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:০৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:০৮:৩০ অপরাহ্ন
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু ফাইল ছবি
৫১তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের আবেদন আজ থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ উন্মুক্ত হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে, ২৪ সেপ্টেম্বর পিএসসির ওয়েবসাইটে এই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি)।

এতে আরও বলা হয়, স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি)।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।

আবেদন ফি

আবেদনের ফি বাবদ ২০০ ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।

২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরের ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ থাকলেও ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ