ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরকে আসিফ মাহমুদ

‘তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৫:২৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৫:২৬:২৭ অপরাহ্ন
‘তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’ কোলাজ: বাংলাস্কুপ
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিণতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দেশের প্রশাসনিক ও আইনি ব্যবস্থার সাম্প্রতিক ধারাকে একটি বিশেষ প্রক্রিয়ার অংশ হিসেবে তুলে ধরেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকের এক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’

পোস্টে একটি নির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার উল্লেখ করে তিনি লিখেন, ‘আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।’

নিজের বক্তব্যে আসিফ মাহমুদ আরও দাবি করেন, এভাবে মূলত একটি বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। তিনি লিখেন, ‘একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ