এপিএসসিএলের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৯-২০২৬ ০২:৩২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৬ ০২:৫৪:৫২ অপরাহ্ন
ফাইল ছবি
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল) এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন।এ পর্ষদে নতুন চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুত বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব মোঃ নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ২৭,০০,০০০০,০০০,০৮৯.৯৯.০০১৩.২৩.৪০৩) এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত মোঃ সবুর হোসেন, অতিরিক্ত সচিব (প্রশাসন), বিদ্যুৎ বিভাগ-এর পরিবর্তে এ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বি এম আব্দুস সাত্তারকে এপিএসসিএল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স