আইআরজিসি মুখপাত্র
পরাজয় মেনে নিয়ে এ অঞ্চল ছাড়ার বিকল্প নেই যুক্তরাষ্ট্রের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-০৯-২০২৬ ০৪:৩১:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৬ ০৪:৪৫:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা মূলত সম্পদ লুট করার একটি কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধের আসল উদ্দেশ্য ইরানকে ভেঙে উপনিবেশে পরিণত করা। ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এসব কথা বলেছেন।
সম্প্রতি মার্কিন নাগরিকদের কাছে একটি চিঠি দিয়েছে আইআরজিসি। মোহেব্বি জানান, এই চিঠির লক্ষ্য আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব ফেলা নয়। বরং সাধারণ আমেরিকানদের কাছে আসল সত্য তুলে ধরা। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র চাইছে না। তাদের মূল লক্ষ্য হলো ইরানের সম্পদ লুণ্ঠন ও দেশটিকে বিভক্ত করা।
নিজেদের সুরক্ষায় ইরান প্রতিনিয়ত নতুন অস্ত্র তৈরি করছে। বিশ্বের সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা হচ্ছে। মোহেব্বি জানান, যুদ্ধের ধরন বদলালে ইরান মাঠে নতুন অস্ত্র নিয়ে আসবে।
তিনি বলেন, এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদেরই রক্ষা করতে পারেনি। এগুলো এখন পুরোপুরি ব্যবহার অযোগ্য। নতুন করে এগুলো নির্মাণ করাও যুক্তরাষ্ট্রের জন্য আর্থিকভাবে লাভজনক নয়।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্ক কোনোভাবেই নষ্ট করতে পারবে না ওয়াশিংটন। প্রতিবেশীরাও এখন বুঝতে পারছে যে, মার্কিন ঘাঁটিগুলো তাদের অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এছাড়া, ইরানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোকে মার্কিন সহায়তা দেওয়ার চেষ্টাও ব্যর্থ হয়েছে।
সবশেষে জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, পরাজয় মেনে নিয়ে এ অঞ্চল ছেড়ে যাওয়া ছাড়া আমেরিকার আর কোনো বিকল্প নেই। চূড়ান্ত এই ফলাফলের মাধ্যমেই আমাদের অভিযান শেষ হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স