ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, পরিবেশ দূষণের দায়ে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০২:৫৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০২:৫৫:২৯ অপরাহ্ন
টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, পরিবেশ দূষণের দায়ে এক লাখ টাকা জরিমানা ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করে পরিবেশ দূষণের দায়ে গ্রীন এনার্জি নামে এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা শিল্পনগরী এলাকায় পরিবেশ দূষণ রোধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন কবীর।

জানা যায়, ধল্লা শিল্পনগরী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ও পুরোনো টায়ার পোড়ানোর ফলে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে টায়ার পুড়িয়ে বায়ু ও পরিবেশ দূষণের অভিযোগে গ্রীন এনার্জি নামের প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টিকারী স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও স্থাপনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন কবীর ঢাকা পোস্টকে বলেন, এর আগে এই প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছিলো। নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা পরিচালনা করছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রীন এনার্জি নামক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি জানান, এর আগে, গত ১৪ সেপ্টেম্বর অনুমোদন ছাড়াই গ্রীন এনার্জি নামক কারখানার টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করছে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে কারখানাটিকে সাময়িক সিলগালা করা হয়। তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা করে আসছেন। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ