ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০২:৪১:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০২:৫৮:১৪ অপরাহ্ন
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বাড়িতে ঘরের মেঝেতে পুঁতে রাখা ২৫ থেকে ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে ঘরের দেয়াল ধসে যাওয়ার পাশাপাশি উড়ে গেছে টিনের চাল।

বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া (মুসা মাওলানা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন বলেন, সীমান্তবর্তী জোহরপুর মাঠপাড়া কালভার্টসংলগ্ন একটি মাছের ঘেরকে কেন্দ্র করে তিন থেকে চার দিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পক্ষে ইয়াহিয়া সালাম ও বাবু এবং অপরপক্ষে আব্দুস সালাম কালু রয়েছেন।

তিনি বলেন, রাত ৮টার দিকে ইয়াহিয়ার বাড়ির একটি ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা ২৫ থেকে ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। এতে ঘরের দেয়াল ধসে যায় এবং টিনের চাল উড়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ