ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১১:০৯:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১১:০৯:১৩ পূর্বাহ্ন
সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।   

পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ