ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:০০:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:০০:২৭ অপরাহ্ন
​হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু ​ফাইল ছবি
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম-উপসর্গে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। তবে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ১০১ জনে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ২০১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। অন্যদিকে আগের ২৪ ঘণ্টার হিসাবে ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়ায় একজন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৪১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়। এ সময়ে চট্টগ্রামে ২৬৬, সিলেটে ১৭২, খুলনায় ১০৫, বরিশালে ১০৪, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৪৪ এবং রংপুরে ১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ১৫ মার্চ থেকে অদ্যাবধি নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৫৩০ ডোজ টিকা দেওয়া হয়েছে। মোট লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন; সে হিসাবে টিকাদানের আওতা ১১০ দশমিক ২ শতাংশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ