ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা

চতুর্থ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৩:৫৫:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৩:৫৫:০৩ অপরাহ্ন
চতুর্থ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন প্রতীকী ছবি
সাতক্ষীরা সদর উপজেলার চেলারাডাঙা গ্রামে ১১ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে উপস্থিত হন বাল্যবিবাহ প্রতিরোধ কর্মীরা। পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের নির্দেশনায় স্থানীয় কর্মকর্তা ও শিশু সুরক্ষাকর্মীরা উপস্থিত হয়ে কিশোরীর পরিবারকে বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি ও আইনি পরিণতি সম্পর্কে বুঝিয়ে বলেন।

পরিবারটি নিজেদের ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেয়। অভিযানে ওসিসি, কিশোর-কিশোরী ক্লাব ও শিশু সুরক্ষা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ