ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল জব্দ

​কুয়াকাটায় ইয়াবাসহ মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৫:০২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৫:০২:৪৮ অপরাহ্ন
​কুয়াকাটায় ইয়াবাসহ মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. দুলাল হাওলাদার (৩৮) ও তার সহযোগী মো. ইউসুফ হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিকে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল স্যান্ডি (আবাসিক) সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নির্মাণাধীন একটি ভবনের সামনের পাকা রাস্তা থেকে দুলাল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল হাওলাদার এর আগেও তিনটি মামলার আসামি । গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি),  মো. শামীম হাওলাদার বলেন ‘মাদক বিরোধী অভিযানে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।'
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ