ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন লজ্জার নয়: পরিণীতি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৪৯:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৬:১৯:৪২ অপরাহ্ন
​মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন লজ্জার নয়: পরিণীতি ​ছবি: সংগৃহীত
সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন ও ওজন বাড়াকে নেতিবাচকভাবে দেখার প্রবণতার সমালোচনা করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর মতে, মাতৃত্বের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে শরীরে যে পরিবর্তন আসে, তা নিয়ে কোনো নারীর লজ্জিত হওয়ার কারণ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক বিষয়। গর্ভধারণের সময় শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দিতে পারে, যা নিয়ে কটূক্তি বা নেতিবাচক মন্তব্য করা উচিত নয়।

এর আগে বিগ বসের মঞ্চেও সন্তান জন্মের পর নারীদের শারীরিক পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন অভিনেতা সালমান খান। এবার একই প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরলেন পরিণীতি।

অভিনেত্রী বলেন, সন্তান জন্ম দেওয়ার পর কোনো নারীর শরীরে স্ট্রেচ মার্ক বা ওজন বেড়ে গেলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই। নয় মাস ধরে একটি প্রাণকে গর্ভে ধারণ করার পর শরীরে দাগ কিংবা ওজনের পরিবর্তন মাতৃত্বেরই স্বাভাবিক চিহ্ন। তাঁর মতে, কোনো গর্ভবতী নারী বা নতুন মাকে দেখলে তাঁর শারীরিক গঠন কিংবা ওজন নিয়ে মন্তব্য না করে, মা ও সন্তানের সুস্থতা নিয়ে কথা বলাই বেশি গুরুত্বপূর্ণ।

অনলাইন ট্রোলিং প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতার কথা জানান পরিণীতি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খুব বেশি সময় কাটান না। ফলে তাঁকে নিয়ে কে কী মন্তব্য করছেন, তা নিয়ে তিনি বিশেষভাবে ভাবিত নন।

অচেনা মানুষের নেতিবাচক মন্তব্যে গুরুত্ব না দিয়ে পরিবার, নিজের জীবন ও কাছের মানুষদের সময় দেওয়াকেই বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ