ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১১:৫১:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১১:৫১:১০ পূর্বাহ্ন
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

এর আগে গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। 

তিনি জ‍্যেষ্ঠ আইনজীবী ও মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সন্তান। ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর দেবাশীষ রায় চৌধুরী ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন



 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ