ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি-জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৫:৩৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৬:৪২:২৫ অপরাহ্ন
​রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি-জেনারেলের সৌজন্য সাক্ষাৎ ​ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতিকে তাঁর কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন আইনগত পদক্ষেপ ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অ্যাটর্নি-জেনারেলকে পরামর্শ দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ