ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে জ্বর কমার পরও চার দিন হাসপাতালে রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৫৯:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৬:০০:৪৬ অপরাহ্ন
​ডেঙ্গুতে জ্বর কমার পরও চার দিন হাসপাতালে রাখার নির্দেশ ​ছবি: সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত রোগীদের জ্বর কমে যাওয়ার পরের চারদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্লাজমা লিকেজ এড়াতে রোগী চলে যেতে চাইলেও তাকে ছাড় দেওয়া যাবে না; প্রয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করে হাসপাতালে রাখতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে জেলার বিভিন্ন বিষয় নিয়ে তিনি মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ডেঙ্গু সম্পূর্ণ একটি মশাবাহিত রোগ। পৃথিবীতে এর আলাদা কোন চিকিৎসা নেই। নির্দিষ্ট একটি চিকিৎসা প্রটোকল রয়েছে সে চিকিৎসা প্রটোকল দেশের সকল উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রধান চিকিৎসা হচ্ছে স্যালাইন। প্রয়োজনীয় সে স্যালাইন প্রত্যেকটি উপজেলায় ও কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে। চিকিৎসার কোন কিছু অভাব হবে না বলে এ সময় আশ্বস্ত করেন তিনি।

মন্ত্রী এ সময় ডেঙ্গু সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, একটা লেবেলে গিয়ে ডেঙ্গু রোগীদের প্লাজমা লিকেজ হতে পারে। এমন পরিস্থিতিতে যাতে সাথে সাথে চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে আরও ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ