ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:১০:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:১০:১৫ অপরাহ্ন
পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন ফাইল ছবি
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। এর আগে এ পদে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) দুই কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সূত্র: বাসস

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ