ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতেও ঝরলো ছয় প্রাণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:২৫:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৮:৩৪:২৩ অপরাহ্ন
ডেঙ্গুতেও ঝরলো ছয় প্রাণ ​ছবি: সংগৃহীত
হামের পর এবার ডেঙ্গুতেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ছয়জনের সবাই পুরুষ। তাদের মধ্যে ৫ বছরের কম বয়সী একজন, ৬ থেকে ১০ বছর বয়সী একজন, ১৬ থেকে ২০ বছর বয়সী একজন, ২৬ থেকে ৩০ বছর বয়সী একজন এবং ৩৬ থেকে ৪০ বছর বয়সী দুজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২৮১ জন, খুলনা বিভাগে ২৭১ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জন। আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৯০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনই রাজশাহী বিভাগের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ