মঞ্চে বুক চেপে লুটিয়ে পড়া ঘিরে তোলপাড়, মুখ খুললেন সালমান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০৯-২০২৬ ০৪:৩২:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৯-২০২৬ ০৪:৩২:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জনপ্রিয় বাস্তবতাভিত্তিক অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর নতুন একটি প্রচারচিত্র বা প্রমো ঘিরে নেটদুনিয়ায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ভিডিওটিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে হঠাৎ বুক চেপে ধরে যন্ত্রণায় মঞ্চে লুটিয়ে পড়তে দেখা যায়।
দৃশ্যটি দেখে অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগীসহ সাধারণ দর্শকরাও তীব্র আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি সত্যিই হৃদরোগে আক্রান্ত হয়েছেন কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।
মূলত ঘটনার সূত্রপাত ঘটেছিল ‘বিগ বস’ ঘরের এক খেলাকে কেন্দ্র করে। সেখানে প্রতিযোগী কাজি তৌকির হঠাৎ এমনভাবে ওষুধ চাইতে শুরু করেন, যা দেখে ঘরের অন্যান্য সদস্যরা তার শারীরিক অবস্থা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন।
পরবর্তীতে বিষয়টি দেখে ‘বিগ বস’ তাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। তবে চিকিৎসকের কাছে যাওয়ার পর কাজি তৌকির জানান যে তার কোনো শারীরিক সমস্যা হয়নি, বরং দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তিনি কেবল অসুস্থতার অভিনয় করেছিলেন।
কাজি তৌকিরের এই আচরণকে কেন্দ্র করেই তাকে শিক্ষা দিতে চেয়েছিলেন সালমান খান। তিনি জানান, একজন মানুষের অসুস্থতার অভিনয় দেখে অন্য সদস্যরা সত্যি সত্যি চিন্তিত হয়ে পড়েছিলেন এবং না জেনে এমন মানসিক অস্বস্তিতে পড়া মোটেও কাম্য নয়। কিন্তু ‘উইকেন্ড কা ভার’ পর্বের প্রচারচিত্রে সালমানের সেই বোঝানোর দৃশ্যটিকেই এমনভাবে সম্পাদনা করা হয়, যেন তিনি নিজেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
প্রচারচিত্রটি নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হলে পরবর্তীতে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দেন সালমান খান। নিজের শারীরিক সুস্থতার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, "ঈশ্বরের কৃপায় আমার স্বাস্থ্যের কোনো সমস্যা নেই। তবে প্রচারচিত্রটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, তাতে পুরো বিষয়টি অন্যরকম মনে হয়েছে।"
সালমান খান আরও যুক্ত করে বলেন, "আমি আসলে 'বিগ বস'-এর প্রতিযোগী কাজি তৌকিরকে বোঝাতে চেয়েছিলাম যে অসুস্থতার অভিনয় করে অন্যদের উদ্বিগ্ন করা ঠিক নয়। অথচ প্রচারচিত্রে এমনভাবে দৃশ্যটি দেখানো হয়েছে, যেন কাজি যা করেছিলেন, আমি নিজেই ঠিক সেটাই করছি।"
ভিডিও সম্পাদনার এই ধরনের উপস্থাপনা নিয়ে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও আয়োজক সংশ্লিষ্টদের পক্ষ থেকে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান এই বলিউড তারকা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স