ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নিহত ৯

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১২:১৪:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০১:২৭:০৫ অপরাহ্ন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নিহত ৯ ছবি : সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। একটি গাড়িতে থাকা নিহতদের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী এবং তাদের তিন ছেলে ও দুই মেয়ে। দ্বিতীয় গাড়িটিতে থাকা দুই তরুণও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীসহ জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকাপড়াদের উদ্ধারে কাজ চালায়।

সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমানো এবং ট্রাফিক নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সৌদি কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টার মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটল।

সৌদি আরবের ট্রাফিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশেরও বেশি কমেছে।

সূত্র: জিও নিউজ

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ