ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​‘আমার একটাই ছেলে, ভুল করলে মাফ করে দিয়েন’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:২১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:২১:০৯ অপরাহ্ন
​‘আমার একটাই ছেলে, ভুল করলে মাফ করে দিয়েন’ ​ছবি: সংগৃহীত
কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের জানাজায় কান্নায় ভেঙে পড়েন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার একটাই ছেলে। কুমিল্লার আবহাওয়ায় আপনাদের ছায়ায় বড় হয়েছে ও। আমার ছেলে যদি কোনো ভুল করে তাহলে মাফ করে দেবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন।’

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী-কর্মকর্তাসহ উপস্থিত হাজারো জনতা অংশ নেয়।

প্রসঙ্গত, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে অপ্রতীম আর ফেরিনি বলে জানান তার মা ড. নাহিদা বেগম।

এ ঘটনায় অপ্রতীমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতীম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ