বর্জ্য ব্যবস্থাপনা গতিশীল করতে ডিএনসিসির পাঁচ কন্টেইনার ক্যারিয়ার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৯-২০২৬ ১২:২১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৯-২০২৬ ০২:৫৮:৫৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করা হয়েছে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন নতুন এসব ট্রাকের উদ্বোধন করেন।
এ সময় তিনি একটি নতুন ট্রাক চালিয়েও দেখেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলী কাঁচাবাজার এলাকায় ডিএনসিসি প্রশাসক এসব কন্টেইনার ক্যারিয়ার উদ্বোধন করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের উদ্যোগে পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আরো কন্টেইনার যুক্ত করা হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সামাজিকভাবে কার্যক্রম পরিচালনা করছে সিটি করপোরেশন।
ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ নেওয়া হবে আইনানুগব্যবস্থা।
শফিকুল ইসলাম খান আরো বলেন, উত্তর সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমেছে। নগরবাসীর জন্য একটি বাসযোগ্য সিটি করপোরেশন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স