ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আনা হবে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন
দেশে আনা হবে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি: স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
উন্নত চিকিৎসার নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। তাছাড়া দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।’

দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনতে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮থেকে ১০ জন নারী এই সমস্যায় ভুগছে বলে উঠে আসে আলোচনায়।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ